About Us

মেরিট ক্যাডেট স্কুল

 সারাদেশে মোট ৫১ টি শাখা ও সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে আমাদের শিক্ষা বিস্তার ও শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম চলমান।  মেরিট ক্যাডেটের প্রধান অফিস ৫, সেক্টর ৫, উত্তরা ঢাকাতে অবস্থিত। মেরিট ক্যাডেটের মোট শিক্ষার্থী  সংখ্যা আনুমানিক ৬০০০।  এটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমরা প্রতিটি শিশুকে অনন্য হিসেবে বিবেচনা করি এবং তাই আমাদের এই সুবিশাল প্রতিষ্ঠানে প্রতিটি পদক্ষেপে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার  পরিবেশ অক্ষুন্ন রাখি। এটি এখন একটি প্রতিষ্ঠিত সত্য যে, পাবলিক পরীক্ষায় প্রতিবারই আমাদের ফলাফল আরও ভালো হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমাদের ব্যাপক ও কার্যকর যত্নের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা সমাজের বিভিন্ন স্তর ও নানা প্রেক্ষাপট থেকে এখানে সমবেত হয়। তারা আমাদের এই সুদৃঢ় ও সুরক্ষিত শিক্ষালয়ের দোরগোড়ায় প্রবেশ করে এবং এক সর্বাঙ্গীণ ব্যক্তিত্ব নিয়ে বেরিয়ে আসে।

-মোঃ হাসানুজ্জামান

চেয়ারম্যান মেরিট ফাউন্ডেশন