Academic

বাংলাদেশ যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত শিক্ষাক্রমের পাশাপাশি সৃজনশীলতা তথা সংস্কৃতি চর্চাকে অব্যাহত রেখেছে মেরিট ক্যাডেট স্কুল তার মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের যোগ্যতাকে পরিশীলিত করার লক্ষ্যে এখানে প্রাতিষ্ঠানিকভাবে তিনটি ক্লাব আছে। মেরিট ডিবেটিং ক্লাব, মেরিট সাইন্স ক্লাব ও মেরিট এনভায়রনমেন্ট ক্লাব। তাছাড়া আছে সাংস্কৃতিক কমিটি ও স্পোর্টস কমিটি। সমাজের প্রতিটি ক্ষেত্রে এই স্কুলের ছেলেমেয়েরা আজ সুপ্রতিষ্ঠিত। দেশের যুব সমাজের অগ্রগতির জন্য প্রশংসনীয়ভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান মেরিট ক্যাডেট স্কুল আজ ২৫ বছর পূর্ণ করেছে। এই পূর্ণতার প্রাপ্তি অত্যন্ত গভীর ও তাৎপর্যবহ। প্রাপ্তির আনন্দে, আত্মসমীক্ষণে, কর্মতৎপরতার প্রতিজ্ঞায় উত্তরোত্তর আলোকিত হোক স্কুল প্রাঙ্গণ, আলোকিত হয়ে উঠুক পরিপার্শ্ব।

মোঃ জাকিরুল চৌধুরী

প্রতিষ্ঠাতা

মেরিট ফাউন্ডেশন ও মেরিট ক্যাডেট স্কুল